পারিবারিক কলহ
চিরিরবন্দরে দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা
দিনাজপুরের চিরিরবন্দরে দুই শিশুসন্তানকে শ্বাসরোধে হত্যার পর এক মা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। রোববার সন্ধ্যায় উপজেলার বালুপাড়া গ্রামে ঘটা এই হৃদয়বিদারক ঘটনার পর ঘরের দেয়ালে একটি স্পর্শকাতর বার্তা উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহ ও স্বামীর মাদকাসক্তির কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীকে ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা
নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করার পর নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক অটোরিকশাচালক। গুরুতর আহত স্ত্রীকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুমিল্লায় ছেলের কোপে মা ও ৮ মাসের ভাতিজি খুন, ঘাতক আটক
কুমিল্লার দেবীদ্বারে পারিবারিক কলহের জেরে নিজের জন্মদাত্রী মা এবং মাত্র আট মাস বয়সী অবুজ ভাতিজিকে কুপিয়ে হত্যা করেছে এক যুবক। এ সময় ঘাতককে বাধা দিতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তার বড় ভাবিও। নৃশংস এই ঘটনার পর স্থানীয়রা ঘাতক যুবককে ঘরে তালাবদ্ধ করে পুলিশে সোপর্দ করেছে।
চুয়াডাঙ্গায় শিশুকে বিষ খাওয়ানোর অভিযোগে মা আটক
চুয়াডাঙ্গার জীবননগরে পারিবারিক কলহের জেরে ১১ মাস বয়সী মেয়েশিশুর মুখে বিষাক্ত কীটনাশক ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। গুরুতর অসুস্থ শিশুটিকে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মা সোনিয়া খাতুনকে (৩০) আটক করেছে পুলিশ।
মানিকগঞ্জে নিজ ঘর থেকে প্রবাসী ও তাঁর স্ত্রী-সন্তানের মরদেহ উদ্ধার
মানিকগঞ্জ সদর উপজেলায় নিজ ঘর থেকে এক সৌদি প্রবাসী, তাঁর স্ত্রী ও ১৮ মাস বয়সী কন্যাসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে স্ত্রী ও সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন ওই প্রবাসী। মর্মান্তিক এই ঘটনাটি স্থানীয় কৃষ্ণপুর ইউনিয়নের বরাহীচর জান্নাকান্দি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
দৌলতপুরে জমি নিয়ে বিরোধ: বড় ভাইয়ের কোপে মেজো ভাই খুন
কুষ্টিয়ার দৌলতপুরে জমি ও চলাচলের রাস্তা নিয়ে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে মেজো ভাই খুন হয়েছেন। এই রক্তক্ষয়ী সংঘর্ষে নিহতের ছেলে ও চাচাতো ভাই গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার সন্ধ্যায় উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা গ্রামে এই লোমহর্ষক ঘটনাটি ঘটে।